ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

শেখ হাসিনা বেঁচে থাকতে কেউ অনাহারে থাকবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ২২০ বার পড়া হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে করোনা মহামারিতে একটি মানুষও অনাহারে থাকবে না। এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মন্ত্রী পিরোজপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে নিজস্ব তহবিল থেকে স্থানীয় কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধুমাত্র করোনার সময়ই নয়, সরকার আগামীতে সব মানুষকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে ব্যাপক পরিকল্পনা নিয়েছে।

এ সময় মন্ত্রী নিজস্ব তহবিল থেকে পৌরসভার দেড় হাজার কর্মহীন নারী-পুরুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করেন।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সহ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেখ হাসিনা বেঁচে থাকতে কেউ অনাহারে থাকবে না

আপডেট সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০