ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনা আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ২৩৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার তার ফলাফল পজিটিভ এসেছে। তাকে জিঞ্জিরায় করোনার জন্য বিশেষায়িত ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই কারারক্ষী পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থাকতেন। তার দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো। গেল দু’দিন আগে তার জ্বর, ঠাণ্ডা ও কাশি হলে তাকে পরীক্ষা করানো হয়। আজ আইইডিসিআর জানায় করোনা পরীক্ষায় তার পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে থাকা আরও তিন কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনা আক্রান্ত

আপডেট সময় : ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০