ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ত্রাণ আত্মসাতের অভিযোগে এবার জেলা পরিষদ সদস্য বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

করোনা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এবার কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রদত্ত ত্রাণ সামগ্রী প্যাকেটিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানায় কামরুজ্জামানের নামে মামলা হয়েছে এবং তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

গত ১৮ এপ্রিল চিঠির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পরিষদ এ তথ্যগুলো স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেছে। তার এসব কার্যকলাপ জেলা পরিষদ আইন, ২০০০ (জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত) এর ১০(১)(ঙ) ধারা অনুযায়ী অপরাধের সামিল।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।
আইন অনুযায়ী, অপসারণের কার্যক্রম আরম্ভ হওয়ায় তার দ্বারা জেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় জেলা পরিষদ আইন, ২০০০ (জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত) এর ১০ক ধারা অনুযায়ী কামরুজ্জামানকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্রাণ আত্মসাতের অভিযোগে এবার জেলা পরিষদ সদস্য বরখাস্ত

আপডেট সময় : ০৯:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০