ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কানাডায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ২১৪ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

কানাডায় বন্দুকধারীর গুলিতে একজন নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির নোভা স্কটিয়া প্রদেশের গ্রাম্য অঞ্চল পোর্টেপিকে হামলা চালায় ওই বন্দুকধারী। হামলাকারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান (৫১) বলে শনাক্ত করে নোভা স্কটিয়া পুলিশ। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন। খবর বিবিসি ও সিএনএনর।পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশের পোশাক পরে হামলা চালায় বন্দুকধারী। গাড়িটি দেখতেও পুলিশের গাড়িসদৃশ ছিল। পুলিশ আশঙ্কা করছে, এ ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন। বিবিসি জানায়, ১২ ঘণ্টা ধরে ত্রাস সৃষ্টির পর নিহত হন হামলাকারী। এর আগে গাড়িতে চেপে একাধিক জায়গায় হামলা চালান তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় বন্দুকধারী বাদেই অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তবে ১২ ঘণ্টাব্যাপী এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত নন নোভা স্কটিয়া পুলিশ।

রোববার এক টুইট বার্তায় নোভা স্কটিয়া পুলিশ জানায়, গাড়িটির পেছনের দিকে যাত্রী বসার জানালার ওপরদিকে লেখা ছিল ২৮বি১১। আরসিএমপির (রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) ইউনিফর্ম পরিহিত ছিলেন, অথচ তিনি এর কোনো সদস্য নন। আরসিএমপির গাড়ির নম্বরপ্লেটে হ্যাশ চিহ্ন রয়েছে, যা হামলাকারীর গাড়িতে ছিল না। ২৮বি১১ নম্বরের গাড়ি দেখলে তাৎক্ষণিকভাবে ৯১১ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে পুলিশ।

অপরদিকে এ ঘটনাকে ‘ভয়ানক পরিস্থিতি’ বলে আখ্যায়িত করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কানাডায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৬

আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০