ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

বরিশালে ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ৩০৯ বার পড়া হয়েছে

বরিশালে ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত

বরিশাল প্রতিনিধি; 

করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) রোগীদের চিকিৎসায় বরিশাল-ঢাকা রুটের বিলাশবহুল যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ কে ভাসমান আইসোলেশন ইউনিট করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় ও বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়।

গতকাল বিকেল পাঁচটায় বরিশাল নদীবন্দরের টার্মিনালে লঞ্চটিকে ‘ভাসমান আইসোলেশন ইউনিট’ হিসেবে ঘোষণা করেন প্রশাসনের পক্ষ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) প্রশান্ত কুমার দাস, বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আজমল হুদা মিঠু সরকার এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস, এম রবিন শীস। মো. আজমল হুদা মিঠু সরকার জানান, ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দুটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন রয়েছে। সিভিল সার্জনের চাহিদা পেলেই তাদের নিকট লঞ্চটি হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত

আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০