ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

৯০ চিকিৎসক করোনা আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট |

ঢাকা: দেশে এ পর্যন্ত ৯০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। আরেকজনের মৃত্যু হয়েছে; ডা. মো. মঈন উদ্দিন। এছাড়া তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছের রাজধানী ঢাকায়; ৫০ জন। এরপরে নারায়ণগঞ্জে; ১২ জন,। ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন সাতজন। গাজীপুরের কালিগঞ্জে ছয়জন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী।

নিরূপম দাশ বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যদি আমাদের এ কাজে সাহায্য করতো, তাহলে এ সংখ্যা আরও বাড়তো। আমরা নিজেদের উদ্যোগে কাজটা করছি। তাই প্রকৃত তথ্য উঠে আসছে না।

এদিকে, সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ বলেছেন, দেশে ৫৪ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে সরকারি হাসপাতালের ২৮ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ২৬ জন। এছাড়া হাসপাতাল ও ক্লিনিকের আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছিলেন এমন ২৫০ থেকে ৩০০ নার্স কোয়ারেন্টিনে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৯০ চিকিৎসক করোনা আক্রান্ত

আপডেট সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০