ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | সমগ্র বাংলাদেশকেও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এবং জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব না হওয়ায় পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এমন ঘোষণা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারাবলে এই ঘোষণা দেন মহাপরিচালক।

ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশও জারি করা হয় বিজ্ঞপ্তিতে।

এক. করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

দুই. এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং

তিন. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

তবে এর আগে জারি করা বিভিন্ন বিজ্ঞপ্তিতে জরুরি সেবা খাত সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা থাকলেও এই বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে অতীতের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (১০ জন)। একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যা ৩৪১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

আপডেট সময় : ০৯:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০