ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বেতন না দিয়ে কারখানায় তালা, মিরপুরের রাস্তায় শ্রমিকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলমান অঘোষিত লকডাউনের মাঝেই বেতনের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন রাজধানীর মিরপুরের রূপনগরের একটি গার্মেন্টের শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রূপনগরের মনির ফ্যাশন গার্মেন্টের শতাধিক শ্রমিক প্রধান সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, তিন দফায় সময় নিয়েও মার্চের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ, সেজন্য আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। বেতন পরিশোধের জন্য তৃতীয় দফায় বৃহস্পতিবার সময় নেয়া হলেও কারখানার ফটকে তালা দিয়েছে মালিকপক্ষ। তাই শতাধিক গার্মেন্ট শ্রমিক সমবেত হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছেন।
তারা জানান, করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে গত ২৫ মার্চ কারখানাটি বন্ধ করে দেয়া হয় বেতন পরিশোধ না করেই। এরপর মালিক মো. মনির হোসেন মার্চের বেতন পরিশোধে তিন দফায় সময় নিলেও এখন পর্যন্ত তা করেননি। করোনার সংকটময় পরিস্থিতিতে না খেয়ে দিন পার করতে হচ্ছে স্বল্প আয়ের শ্রমিক ও তাদের পরিবারকে। ঘরে খাবার না থাকায় শ্রমিকরা বেতন না পেয়ে রাস্তায় নেমেছেন। বেতন না দেয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, মার্চ মাসের বেতন এখনও না পাওয়ায় গার্মেন্ট শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সুরাহা করার চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেতন না দিয়ে কারখানায় তালা, মিরপুরের রাস্তায় শ্রমিকরা

আপডেট সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০