ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা

সরকার ইমনের কবিতা “রহস্যময়ী”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ ৩৭৩ বার পড়া হয়েছে

তুমিটা কেমন যেন!
একটা রহস্য-
উন্মোচনের শত চেষ্টায় রহস্য আরও দুর্ভেদ্য হয়।
তুমিটা চেনার মাঝেও অচেনা-
কোমলতায় পূর্ণ হৃদয়েও কেমন কাঠিণ্য তোমার-
অনেকটা আলোর মাঝেও নিমজ্জিত ঘুটঘুটে অন্ধকার-
তোমাকে আবিষ্কার করার নেশা আমার, আমি হেরে যাই বারবার।

বৃত্তবন্দী এই তুমিটাই সারাদিন- পরিধিতে বিচরন করেও কেমন যেন কেন্দ্রিভূত।
মায়াভরা দৃষ্টিতেও কেমন যেন দ্রোহ থাকে তোমার।
তোমার আকাশ ভরা আশার মাঝেও মিছিল করে হতাশা-
হাত বাড়িয়ে টানার মাঝেও অবজ্ঞা আর জিঘাংসা।

তুমিটা কেমন যেন-
শান্ত দীঘির জলের মাঝেও কেমন যেন আগুন তুমি,
তুমি অরন্য আবার তোমার মাঝেই মরুভূমি।
তুমি উচ্ছ্বাস তবু তোমার মাঝেই ক্লান্তি
তুমি অবসাদ আবার তুমিই প্রশান্তি।

তোমার স্বীকারোক্তির মাঝেও থাকে অস্বীকার-
তোমার শীতলতায় মিশে থাকে আর্তনাদ আর চিৎকার।
তুমি ভালোবাসার মাঝেও যত্নে পুষে রাখো ঘৃণা-
তুমি সবটা জানার মাঝে অনেকটা অজানা।

তুমি মানেই রহস্য!
তোমাকে ভেদ করতে পারিণা-
বড্ড ঘৃণা করতে ইচ্ছে হয় তবুও-
তোমাকে ভালোবাসি বারবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকার ইমনের কবিতা “রহস্যময়ী”

আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯