ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঘরবন্ধী নববর্ষ, যা আগে কখনও আসেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ২৭৪ বার পড়া হয়েছে

অবরুদ্ধ নববর্ষ, যা আগে কখনও আসেনি

অনলাইন রিপোর্ট | 

স্বাগত, নতুন বঙ্গাব্দ ১৪২৭। এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বাঙালি।এমন নববর্ষ বা পরিস্থিতি বাঙালি আর কখনও দেখেনি। করোনার থাবায় থমকে গেছে দেশ, থমকে আছে সারাবিশ্ব, কিন্তু তাতে কী? করোনাভাইরাসের বিরুদ্ধে মানবসভ্যতা রক্ষার যুদ্ধে ঘরে থেকেও আজ সকালে বাংলা নতুন বছরের সূর্যোদয় দেখছে বাঙালি জাতি।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পহেলা বৈশাখের সমাগমের ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সারাদেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এটা ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবার তাই কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বর্ষকে বরণ করে নেয়া হবে। রমণার বটমূলে বসছে না ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণের সব অনুষ্ঠান হবে সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে।
বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই মহামারি থেকে মুক্তির আশাবাদ ব্যক্ত করে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়।
প্রধানমন্ত্রী পুরনো সব দুঃখ-বেদনা ভুলে নতুন প্রত্যয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, করোনা প্রতিরোধ হোক এবারের বাংলা নববর্ষের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘরবন্ধী নববর্ষ, যা আগে কখনও আসেনি

আপডেট সময় : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০