ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

ত্রাণের প্যাকেটে লেখা থাকবে ‘প্রধানমন্ত্রীর উপহার’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
করোনা ভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে সরকারের দেওয়া ত্রাণসামগ্রী ও শিশুখাদ্যের প্যাকেট বা বস্তায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য বরাদ্দ করা হচ্ছে।

এসব ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য প্যাকেট বা বস্তায় বিতরণ করতে হবে। প্যাকেট বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবিসহ ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে হবে। এছাড়া ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ সম্বলিত গোল সিল ব্যবহার করতে হবে।

আরো বলা হয়, ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য উত্তোলন এবং বিতরণে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে কোনো ধরণের ব্যত্যয় ঘটানো যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়, এসব ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে ইতোপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারিকৃত সকল বিধি-বিধানের সঙ্গে এসব নির্দেশনা বাধ্যতামূলকভাবে প্রতিপালন করতে হবে।

করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য ২৮ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা (শিশুখাদ্য কেনাসহ) ও ৬৫ হাজার ৯৬৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ত্রাণের প্যাকেটে লেখা থাকবে ‘প্রধানমন্ত্রীর উপহার’

আপডেট সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০