ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ২৩১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশনা দিয়েছে সরকার।
জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই তালিকা চেয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে অনুপস্থিত বিভিন্ন দফতর ও সংস্থার ১১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জানান, আমাদের কাছে তথ্য আসছে, কোথাও কোথাও মাঠ পর্যায়ের কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। আমরা তাদের তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানোর জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বলেছি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে তিন দফায় ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
এর আগে ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশ

আপডেট সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০