ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মসজিদের খাদেম করোনায় আক্রান্ত, জাফরাবাদ এলাকা লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ ২১১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী কবরস্থান রোডের জাফরাবাদ ‘বুদ্ধিজীবী মসজিদের’ এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওই খবর পাওয়ার পরই ওই মসজিদে প্রবেশ সংরক্ষিত ও মসজিদ সংলগ্ন গলি-এলাকা লকডাউন করেছে পুলিশ। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রওশানুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মোহাম্মদপুর জাফরাবাদের একটি মসজিদের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইইডিসিআর থেকে কর্তৃপক্ষের মাধ্যমে লকডাউনের নির্দেশনা আসে।’
তিনি বলেন, ‘নির্দেশনা মোতাবেক মসজিদ সংলগ্ন সড়ক লকডাউন করা হয়েছে। ওই এলাকার মানুষকে মাইকিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে।’
উল্লেখ্য, উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মসজিদের খাদেম করোনায় আক্রান্ত, জাফরাবাদ এলাকা লকডাউন

আপডেট সময় : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০