ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় নিউইয়র্কেই ৬৩০ মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ 

বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই। দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে অনুযায়ী নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত একদিনে সেখানে করোনায় আক্রান্ত ৬৩০ রোগী মারা গেছেন। এ নিয়ে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৫৬৫।

শুধু মৃত্যু নয় আক্রান্তের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের অবস্থান সবার উপরে। সেখানে কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এখন ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন। এরমধ্যে শুধু নিউইয়র্ক শহরেই আক্রান্ত ৬৩ হাজার ৩০৬; মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের।

করোনাভাইরাস নিয়ে প্রতিদিন ব্রিফিং করছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। কেন্দ্রীয় সরকারের সাহায্য চাচ্ছেন প্রতিনিয়ত। তিনি আজকের ব্রিফিংয়ে বলেছেন, আগামী ৪ থেকে ১৪ দিনের মধ্যে বিশ্বের যেকোনো স্থানের চেয়ে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। সবশেষ খবর অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৮৯৬ জন মারা গেছেন। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। চিকিৎসা সরঞ্জামের সংকটে পড়েছে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির এই দেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২৪ ঘণ্টায় নিউইয়র্কেই ৬৩০ মৃত্যু

আপডেট সময় : ১১:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০