ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ইতালিতে একদিনে মৃত্যুর মিছিলে ৮১২, করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ২৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জন মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯১ জন। একইসঙ্গে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ সংবাদ দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এদিকে গত একদিনে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৫০ জন। এ নিয়ে দেশটিতে করোনা পজিটিভ হলেন এক লাখ এক হাজার ৭৩৯ জন। আক্রান্তদের মধ্যে অবশ্য ১৪ হাজার ৬২০ জন সুস্থ হয়েছেন। তবে প্রায় তিন হাজার ৯৮১ জন হাজার করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক।

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। তবে প্রায় দেড় লাখ কোভিড-১৯ রোগী নিয়ে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরেক মৃত্যুপুরী স্পেনেও ৮১২ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত মোট সাত হাজার ৩৪০ জন মারা গেছেন।

ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭৫৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৪১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আরও ৩৬৩ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইতালিতে একদিনে মৃত্যুর মিছিলে ৮১২, করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল  

আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০