ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল জেলা কর্মকর্তাদের নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক:

করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন।

আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাকে নির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের দেহে নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে নতুন করে একজনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া সব মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৪৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া করোনায় বাংলাদেশে এ পর্যন্ত ৫ জন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আগামীকাল জেলা কর্মকর্তাদের নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০