ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

যেখানে আড্ডা সেখানেই পুলিশের লাঠিচার্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

যেখানে আড্ডা সেখানেই পুলিশের লাঠিচার্জ

দিনাজপুর প্রতিনিধি; 

করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুরে দোকান- পাট বন্ধ, রাস্তায় ও বাজারে জনসমাগম এড়াতে মাঠে কাজ করছে ম্যাজিস্টেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে শহর অনেকটা জনশূন্যে পরিণত হয়েছে। তবে শহরের যেখানে আইন অমান্য করে আড্ডা জমানো হচ্ছে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে।
এদিকে ভাইরাস এড়াতে শহরের মানুষজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িবহরে মাইকিং করে সর্তকতার সঙ্গে বাসায় থাকার আহ্বান জানাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন মোড়ে, বাজার ও সড়কে জনসমাগম দেখলেই প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত র‌্যাব, পুলিশ ও সাধারণ জনগণকে বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছেন।
অন্যথায় আইন অমান্যকারীদের ওপর লাঠিচার্জ করছেন তারা। এদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। তবে সাধারণ মানুষ ঘরমুখি হওয়ায় শহরের ব্যস্ততম রাস্তা প্রায় জনশূন্য।
এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে দেশে আরও পাঁচজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে গেল ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত ৪৪ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। একজন বিদেশফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যেখানে আড্ডা সেখানেই পুলিশের লাঠিচার্জ

আপডেট সময় : ০৯:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০