ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ২৪০ বার পড়া হয়েছে
কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হলো

বিশেষ প্রতিনিধি; 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দপ্তরের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র এটা নিশ্চিত করছে।

আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে নতুন পাঁচজন শনাক্ত হওয়ার ঘোষণা দেন। ওই পাঁচজনের একজন ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইইডিসিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে যাওয়ার কথা বলেন। আজ সন্ধ্যায় প্রথম আলোর পক্ষ থেকে শনাক্ত হওয়া ওই কর্মকর্তা ও তাঁর সংস্পর্শে আসা দুজনের সঙ্গে মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হয় এবং তাঁদের খুদে বার্তাও দেওয়া হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি এবং খুদে বার্তার জবাবও দেননি।

জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, ‘আমরা নীতিগতভাবে কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করি না।’

গতকালই প্রথম আইইডিসিআরের পরিচালক বলেন, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। অর্থাৎ এর আগে শুধু বিদেশফেরত বা বিদেশফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিরা আক্রান্ত হলেও এখন সমাজে ছোট পরিসরে রোগটি ছড়িয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে গেছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৩২১টি। পরীক্ষা করা হয়েছে ৯২০ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০