ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ২০৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 

নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। তবে আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৭৫৯ জন। মারা গেছেন ২১ হাজার ১৪৮ জন।
করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। এবার সেই সারিতে যুক্ত হলো ইউরোপের আরেক দেশ স্পেন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাস প্রাণ কেড়েছে অন্তত ৬৮৩ জনের, নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন, মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫৬ জন, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন, মৃত্যু ৩ হাজার ৬৪৭ জনের।
এদিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত সারাদেশে ২১ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে আগামীতে যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার

আপডেট সময় : ১১:০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০