ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পুলিশ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন ডাক্তার, নার্স সবার ছুটি বন্ধ করে দিয়েছে সরকার।

আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ এবং করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনাভাইরাস সংক্রান্ত কাজে সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে জনগণ ও সরকারের যৌথ উদ্যোগ নেয়া দরকার। জনগণ সজাগ হলে এ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

তিনি জানান, পুরো দেশকে লক ডাউন করা সম্ভব নয়। সে জন্য ৪টি রুট আমরা চালু রেখেছি। কারো বিশেষ প্রয়োজন হলে এইসব রুট ব্যবহার করা যাবে।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে ১০ হাজার কিটের পাশাপাশি ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক এন-৯৫, ১০ হাজার চিকিৎসক ও নার্সের সুরক্ষায় গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার দিচ্ছে চীন।

ড. মোমেন বলেন, শোনা যাচ্ছে দেশে করোনা শনাক্তকরণ কিট নেই। আমরা চীনকে অনুরোধ করেছিলাম। তারা ১০ হাজার টেস্টিং কিটসহ আরও বেশ কিছু চিকিৎসা সামগ্রী প্রস্তুত রেখেছে আছে। প্রয়োজনে সেসব চার্টার্ড ফ্লাইট দিয়ে নিয়ে আসব।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনার মতো এ জিনিস আমরা এর আগে কখনো দেখিনি। তাই আপনারা সিরিয়াস হন প্লিজ। যেখানে সৌদির মসজিদের নামাজ বন্ধ হয়ে গেছে, সেখানে কতটা ভয়াবহ এটা বুঝতে হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের ভিসা শেষ হয়ে গেলেও সমস্যা নেই। সব দেশই জানিয়েছে, প্রয়োজনে তারা ভিসার মেয়াদ বাড়াবে। তাই প্রবাসীদের ভয়ের কোনও কারণ নেই।

তিনি বলেন, এখন দেশে মাত্র ২০ জন আক্রান্ত হয়েছেন। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে কোভিড-19 এর বিস্তাররোধ সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশ, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ছুটি বাতিল : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০