ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্পেনে ২৪ ঘণ্টায় ২৩৫ জনের প্রাণ কাড়ল করোনা, মোট ১০০২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ২০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 

ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ২৩৫ জনের প্রাণহানি ঘটেছে। একদিন আগেই দেশটিতে এই মহামারিতে প্রাণহানির সংখ্যা ছিল ৭৬৭। শুক্রবার নতুন করে প্রায় আড়াইশ মানুষের প্রাণহানি ঘটায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২ জনে।

দেশটির জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান ফার্নান্দো সিমন বলেন, করোনাভাইরাস মহামারিতে স্পেনে মৃত্যুর সংখ্যা বেড়ে এক হাজার ২ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৪৭ থাকলেও শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮০ জনে। ইউরোপের দেশগুলোর মধ্য ইতালি এবং স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস।

এই ভাইরাসের বিস্তারে লাগাম টানতে নানা ধরনের ব্যবস্থা নেয়া হলেও সংক্রমণ এবং প্রাণহানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃত্যুপুরিতে পরিণত হওয়া ইতালিতে করোনায় প্রাণহানি করোনার উৎপত্তিস্থল চীনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ইতালিতে এখন পর্যন্ত ৩ হাজার ৪০৫ জনের প্রাণ কেড়েছে করোনা এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন।

অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পরার পর দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ এবং মারা গেছেন ৩ হাজার ২৪৮ জন। দুই মাসেরও বেশি সময় ধরে বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৬৮২ এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৪২ জনের।

সূত্র : আলজাজিরা, বিবিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্পেনে ২৪ ঘণ্টায় ২৩৫ জনের প্রাণ কাড়ল করোনা, মোট ১০০২

আপডেট সময় : ১০:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০