ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে কাজ করতে হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ৪৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে আরও ভালো ভালো কোম্পানি আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

রোববার (৮ মার্চ) বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ সময় সিএসইর পরিচালনা পর্ষদের নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।

খায়রুল হোসেন বলেন, বাংলাদেশের ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পুঁজিবাজারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানিকে পুঁজিবাজারে আনতে উভয়ের সমন্বিত উদ্যোগ শেয়ারবাজারকে গতিশীল করবে। এছাড়াও সময়োপযোগী কিছু পরিবর্তন পুঁজিবাজারকে আরো গতিশীল করতে পারে, যেমন— নেটিং, এপিআই শেয়ারিং এবং টি প্লাস জিরোতে সেটেলমেন্ট।

তিনি আরও বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বর্ষ পূর্ণ হতে যাচ্ছে। এই ৫০ বছরের মধ্যে গত ১৫ বছরে অর্থনৈতিক অগ্রগতি দৃশ্যমান। সামনের দিনে এই অগ্রগতির একটা বড় অংশ হতে পারে শেয়ারবাজার। সকলের সমন্বিত প্রচেষ্টায় এই খাতকে আরো শক্তিশালী করে অর্থনীতির অন্যান্য সেক্টরের সাথে মিল রেখে এগিয়ে নিতে হবে।

বিএসইসি’র কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খোন্দকার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, সাইফুর রহমান এবং মাহবুবুল আলম সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

সিএসই’র প্রতিনিধিদলে ছিলেন সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, মো. ছায়াদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং মহাব্যবস্থাপক ও সিএসই ঢাকা অফিস ইন-চার্জ মো. গোলাম ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে কাজ করতে হবে

আপডেট সময় : ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০