ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রোববার ১ হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে

রোববার বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিচ্ছে গ্রামীণফোন

অনলাইন রিপোর্ট| আদালতের নির্দেশ মেনে আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন।
শুক্রবার গ্রামীণফোন এক বিবৃতিতে এ তথ্য জানায়। গত বৃহস্পতিবার গ্রামীণফোনের বিষয়ে আপিল বিভাগের শুনানির পর প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নেয়।
বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার আপিল বিভাগ তার আদেশে বলেন, আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।
একই সঙ্গে সোমবারের মধ্যে গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ দিনটি ধার্য করেন।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, গ্রামীণফোন যদি টাকা না দেয় আমরা প্রশাসক নিয়োগ করবো। ওনার কাজ হবে এই ইন্ডাস্ট্রি চালানো। তাদের বেতন-ভাতা যা যা আছে সব দেবে, সব করবে। এরপর টাকা যা বেশি হবে সেই টাকা সরকারের কাছে জমা দেবে। সে টাকা যখন জমা দেওয়া শেষ হয়ে যাবে তখন মেয়াদ শেষ হবে।
বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমার যতটুকু মনে হয় টাকাটা তারা দিয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোববার ১ হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন

আপডেট সময় : ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০