ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ২০২ বার পড়া হয়েছে

নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

অনলাইন রিপোর্ট |

রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এসময় পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। তখন আওয়ামী লীগের মিছিলকারী ও বিএনপির বিক্ষোভকারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উত্তেজনার সৃষ্টি হলে একপর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়। এরপর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি জামিল হাসান সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এদিকে আজ বিকেল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকে। তারা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে অবস্থান নেন এবং নির্বাচন কমিশনবিরোধী স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

আপডেট সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০