ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভেকু মেশিনের ধাক্কায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ ২২৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি দিনাজপুর;  দিনাজপুরের বিরামপুরে ভেকুর (খনন যন্ত্র) ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার ওসমান গনি (৩০), সুজন (৩৫) ও একই এলাকার বিপ্লব হোসেন (৩০)।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক নবাবগঞ্জে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জোলাগাড়ি নামক স্থানে রাস্তায় একটি কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত ভেকু মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। আহত অবস্থায় এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভেকু মেশিনের ধাক্কায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০