ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

অনলাইন ডেস্ক |

বগুড়া -১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

আব্দুল মান্নানের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি। তিনি জানান সকাল ৮টা ১৫ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

আপডেট সময় : ১০:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০