ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘জঙ্গি আস্তানা’ থেকে নারী আটক, বিস্ফোরক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

সাভারে ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী আটক, বিস্ফোরক উদ্ধার

সাভার প্রতিনিধি|

সাভারে আশুলিয়ার একটি বাড়ি থেকে নব্য জেএমবির আইটি বিভাগের প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ এর স্ত্রী শায়েলা শারমীনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ জানুয়ারি) রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোকুলনগর এলাকায় সৌদি প্রবাসী জনৈক আখতার হোসেনের দোতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোতলা বাড়িটি ঘিরে রাখে আশুলিয়া থানা পুলিশ। পরে বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কয়েটি হাত বোমা, তিনটি খেলনা পিস্তল, ছুরিসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামদী উদ্ধার করা হয়। পরে শায়েলা শারমীনকে আটক করা হয়। তানভীর আহমেদ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করতে চেয়েছে ওই নব্য জেএমবির আইটি বিভাগের প্রধান। তার সঙ্গে অন্য কোনও জেএমবির সদস্যদের যোগাযোগ ছিল কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তাকে আটকের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, গত দেড় মাস আগে ওই নব্য জেমবির আইটি বিভাগের প্রধান ও তার স্ত্রী দোতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। বাড়িটি সবসময় বাহিরে থেকে তালা বন্ধ থাকতো বলে জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘জঙ্গি আস্তানা’ থেকে নারী আটক, বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০