ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আবারও দেশজুড়ে শৈত্যপ্রবাহ, শীতে বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |  ফের শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঢাকা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই কুয়াশা। উত্তরবঙ্গে তিন দিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ। সেটা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তিন দিন ধরে শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। আজ থেকে আবার তাপমাত্রা কমে রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ–ছয় দিন পর্যন্ত চলতে পারে। তবে তা একই সঙ্গে সারা দেশে বিস্তৃত হবে না। মূলত উত্তরাঞ্চল ও উত্তর–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। আকাশে মেঘ না থাকায় দিনের বেলা সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে। ফলে তখন শীতের অনুভূতি কম থাকতে পারে। তবে শহরের চেয়ে গ্রাম এলাকায় শীত বেশি থাকতে পারে।
গতকাল দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও দুপুর বাদে বেশির ভাগ সময় শীত ছিল। গতকাল অনেক জেলায় গুঁড়ি গুঁড়ি থেকে মৃদু বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে, ৪ মিলিমিটার। তবে আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবারও দেশজুড়ে শৈত্যপ্রবাহ, শীতে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০