ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকা সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস।
এছাড়া আরেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমও মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া নাজমুল হক ও এম এ রশীদ দক্ষিণ সিটির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আর ঢাকা উত্তর সিটিতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। এছাড়া ইয়াজ আল ফকির, নাজমুল হক, শহীদুল্লাহ ওসমানীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা।
বেলা তিনটার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন। আর বেলা সোয়া তিনটার দিকে শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল।
আগামী শুক্রবার পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে।
গত রোববার (২২ ডিসেম্বর) ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সিইসি কেএম নূরুল হুদা জানান, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নে চমক থাকবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, যারা আছেন, তাদেরকেই রাখা হবে; প্রার্থী বাছাইয়ে সেটাকে মাথায় রাখা হয় না। বরং তারা দায়িত্ব পালনের সময় জনগণের কতটা আস্থা অর্জন করতে পেরেছেন, সেটাই বিবেচনায় রাখা হবে।
এদিকে নানক বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। গ্রহণযোগ্য কাউকেই মনোনয়ন দেয়া হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সব স্থানীয় নির্বাচন বর্জন করলেও আন্দোলনের অংশ হিসেবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছে বিএনপি। এদিকে নির্বাচনের আমেজ শুরু না হলেও তফসিল পরবর্তী কার্যক্রম শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মাঠ প্রভাবমুক্ত রাখতে আর নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে প্রয়োগ করতে দুই একদিনের মধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন দুই সিটির রিটার্নিং অফিসাররা।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন নির্বাচিত হন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপ-নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৪টি সাধারণ এবং ১৮টি সংরক্ষিত ওয়ার্ড। যেখানে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬১১ জন। আর ৭৫টি সাধারণ এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের দক্ষিণ সিটিতে ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

আপডেট সময় : ০৮:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯