ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শ্রমিক লীগের সভাপতি ফজলুল, সম্পাদক আজম খসরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক আর সাধারণ সম্পাদক হয়েছেন কে এম আজম খসরু । ফজলুল হক সদ্য বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি ছিলেন। নতুন কার্যকরী সভাপতি হয়েছেন মোল্লা আবুল কালাম আজাদ।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে কাউন্সিলরদের পক্ষ থেকে সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জনের নাম প্রস্তাব করা হয়। আজম খসরু আগের কমিটিতে প্রচার সম্পাদক ও আবুল কালাম আজাদ সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে শ্রমিক লীগের ১৩তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সারা দেশ থেকে ৭৮টি সাংগঠনিক জেলার প্রায় আট হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেন।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ১৯ জুলাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রমিক লীগের সভাপতি ফজলুল, সম্পাদক আজম খসরু

আপডেট সময় : ০৯:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯