ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছে সাদেক হোসেন খোকার মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

ঢাকায় পৌঁছেছে সাদেক হোসেন খোকার মরদেহ

অনলাইন রিপোর্ট |
ঢাকায় এসে পৌঁছেছে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরহেদ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছে।
জানা যায়, খোকার প্রথম নামাজে জানাজা বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মরদেহ নেয়া হবে শহীদ মিনারে। শহীদ মিনার থেকে বাদ জোহর নয়াপল্টনে বিএনপি’র দলীয় কার্যালয়ে নেয়া হবে।
নয়াপল্টনের জানাজা শেষে একইদিন বিকেল ৩টায় খোকার মরদেহ নেয়া হবে ঢাকা সিটি করপোরেশনে। সেখানে জানাজার পর মরদেহ নেয়া হবে তার নিজ বাসভবনে। পরে বাদ আছর ধুপখোলা মাঠে জানাজার পর জুরাইন কবরস্থানে বাবা-মা’র কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, সাদেক হোসেন খোকা গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহ্যাটেনে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকায় পৌঁছেছে সাদেক হোসেন খোকার মরদেহ

আপডেট সময় : ০৮:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯