ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পাপনের ক্যাসিনো খেলার দৃশ্য দেখে ব্যাথিত ও বিস্মিত প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ক্যাসিনো অভিযান ও সাকিব ইস্যুতে যখন ক্রিকেট ও রাজনীতির মাঠ গরম, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের একটি ভিডিও। আর ভিডিওটি দুই ইস্যুকেই সরগরম করে দিয়েছে।

এদিকে,আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিডিও এবং স্থিরচিত্রগুলো দেখেছেন। যখন দেশে ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান চলছে তখন পাপনের এই ক্যাসিনো খেলার দৃশ্য দেখে হতবাক প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) দুপুরের পর প্রধানমন্ত্রী পাপনের ক্যাসিনো খেলার স্থির এবং ভিডিও চিত্রগুলো দেখেন। তিনি ব্যাথিত এবং হতাশ হন। এই ছবি দেখতে দেখতে তার মুখ থেকে বেরিয়ে আসে, পাপনও!

উল্লেখ্য যে, প্রয়াত রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের মহিলা নেত্রী আইভী রহমান পুত্র নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী তাকে ছোট ভাইয়ের মতই স্নেহ করেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তাকে সেই শুন্য আসনে মনোনয়ন দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদও তাকে দেন। পাপনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসলেও প্রধানমন্ত্রী সেগুলো আমলে নেননি।

অন্যদিকে প্রধানমন্ত্রীর স্নেহধন্য এ কারণেই পাপন ক্রিকেট বোর্ডকে তার ইচ্ছেমতো চালিয়েছেন। জবাবদিহীতার উর্ধ্বে রেখেছিলেন নিজেকে। এখন এই ক্যাসিনোর ভিডিও ভাইরাল হওয়ার পর পাপনের পরিণতি কি হয় সেটাই দেখার বিষয়।

জানা গেছে, এটি অনেক আগের ভিডিও। সিঙ্গাপুরের সবচেয়ে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ ক্যাসিনো মেরিনা বে তে খেলছিলেন নাজমুল হাসান পাপন।

যদিও ফেসবুকে প্রচার হচ্ছে, একসময় সিঙ্গাপুরের সেই ক্যাসিনোতে নিয়মিত যাতায়াত ছিল পাপনের। তবে এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাপনের ক্যাসিনো খেলার দৃশ্য দেখে ব্যাথিত ও বিস্মিত প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯