ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo ৩০ লাখের প্রকল্পে প্রায় ৩ কোটি আত্মসাৎ: রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে অনিয়মের বিস্ফোরণ Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

খোকার শারীরিক অবস্থা গুরুতর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবস্থা খুবই গুরুতর। তিনি এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন খোকা গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার বাবার (সাদেক হোসেন খোকা) শারীরিক অবস্থা ভালো নেই। ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছেন তিনি। তার অবস্থা ক্রমেই গুরুতর হচ্ছে। দেশবাসীর কাছে বাবার রোগমুক্তির জন্য দোয়া চাই।’ ২০১৪ সালের ২৪ মে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। ওই বছরের জুলাইয়ে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন খোকা। জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথমে উঠেছিলেন নিউইয়র্কে বোনের বাড়িতে। পরে বাসা ভাড়া নেন নিউইয়র্কের কুইন্সের ইস্ট এলমহার্স্টে। সেখানে বিশ্বখ্যাত ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল মেমোরিয়াল সোয়ান কেটারিংয়ের চিকিৎসক জেমস জে শিহর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খোকার শারীরিক অবস্থা গুরুতর

আপডেট সময় : ১০:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯