ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

‘মিটু’ আন্দোলন নিয়ে পাকিস্তানি অভিনেত্রীর ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,
‘মিটু’ মুভমেন্ট নিয়ে হলিউড-বলিউডে তুল কালাম কাণ্ড ঘটে গেছে। এবার মিটু আন্দোলন নিয়ে মুখ খুললেন পাকিস্তানি সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিরা খান। কিছুদিন আগে পাকিস্তানের এক অধ্যাপক যৌন হেনস্তার অভিযুক্ত হয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিয়ে বেশ চটেছেন মাহিরা খান। ‘হো মেন জান’ খ্যাত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় মাহিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিথ্যা অভিযোগের কারণে একজন নির্দোষ ব্যক্তি আত্নহননের পথ বেছে নিলেন। আমার এই ঘটনায় সত্যি খুব রাগ হচ্ছে। অথচ কত লোক ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। মিটু-র অপব্যবহার করলেই মৃত্যুর মতো পরিণতিই হবে।’

এই মিটু আন্দোলনের অংশ নিয়ে অনেকেই নির্দোষ মানুষকে ফাঁসাচ্ছেন বলে অভিযোগ মাহিরার। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিকবার সরব হয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।

পাকিস্তানি ছোট ও বড় দুই পর্দাতেই সরব বিচরণ মাহিরার। তবে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত। ২০১১ সালে ‘বল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। ‘ভারনা’, ‘সাত দিন মোহাব্বাত ইন’সহ বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘মিটু’ আন্দোলন নিয়ে পাকিস্তানি অভিনেত্রীর ক্ষোভ

আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯