ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভোলার ঘটনায় প্রধানমন্ত্রী বক্তব্য 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে হতাহতের ঘটনাকে চক্রান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে দেখে নানা ধরনের চক্রান্তমূলক ঘটনা ঘটানো হচ্ছে। ভোলার বোরহানউদ্দিনের ঘটনাও তেমনই একটি চক্রান্ত।

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এক ছেলের ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, এ থেকে যারা সুযোগ নিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মুসলিম হয়ে কিভাবে মহানবীর (স.) বিষয়ে খারাপ কথা লিখে অন্যকে ফাঁসায় তা বোধগম্য নয়।

পরিস্থিতি যাতে অশান্ত না হয় সেদিকে খেয়াল রেখে গণমাধ্যমকে খবর প্রচারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, অন্যায়ভাবে দুর্নীতি করে কেউ আঙুল ফুলে কলা গাছ হবে, এটা কঠোরভাবে দেখা হবে। ফেসবুকে নবীর নামে অপপ্রচারকারীদের পাশাপাশি পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশকে অশান্তির দিকে ঠেলে দিতেই এই অপপ্রচার। এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের কেউ ছাড় পাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোলার ঘটনায় প্রধানমন্ত্রী বক্তব্য 

আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯