ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিমের অফিসে র‌্যাবের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের অফিসে অভিযান চালাচ্ছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৯টায় র‌্যাবের একটি টিম গুলশান-২ এর ১১/এ রোডের ৯৯ নম্বর ভবনে প্রধানের অফিসটি ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর তারা ভবনটিতে প্রবেশ করে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জাগো নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চলছে।

এর আগে, সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। সে বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসায়ের মূলহোতা।

তার বিষয়ে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেলিম অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। তিনি ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।

দায়িত্বশীল সূত্র জানায়, অনলাইনে ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার সেলিম প্রধান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ ছিলেন। তারেকের বিভিন্ন পার্টিতে তরুণী সরবরাহের কাজ করতেন সেলিম।

সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে সেগুলোতে মেয়ে সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরা ভিআইপিদের বিনোদন দেয়ার কাজ করতেন। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনের কাজ করতো সে। ভারত থেকে বাংলাদেশে গরু পাচারেও ভূমিকা ছিল তার। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব।

সর্বশেষ রাত ১০টা ৫৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিমের অফিসে র‌্যাবের অভিযান

আপডেট সময় : ০২:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯