ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সামরিক শক্তিতে এগিয়েছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

সামরিক শক্তির দিক থেকে ব্যাপক অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে ৪৫তম শক্তিশালী দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ।

বিশ্বব্যাপী সামরিকবিষয়ক গবেষণা গ্লোবাল ফায়ারের ২০১৯ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৫৬তম। সেই হিসেবে এবারের পরিসংখ্যানে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সংস্থাটির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সার্বিক বিবেচনায় বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান এখন বিশ্বের ৪৫তম।

২০১৯ সালে বিশ্বের ১৩৭টি দেশের সামরিক শক্তি পর্যালোচনা করে এই পরিসংখ্যান দিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এই শক্তির জরিপে কোনও দেশের পরমাণু শক্তির বিষয়টি ধর্তব্যে নেয়া হয়নি। তবে স্বীকৃত ও সন্দেহভাজন পরমাণু শক্তিধর দেশগুলোকে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে।

কেবল একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যা দিয়ে এই শক্তিমত্তার বিষয়টি নির্ণয় করা হয়নি। বরং দেশটির সামরিক সরঞ্জাম কতটা বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে।

গ্লোবাল ফায়ার বিভিন্ন দেশের সামরিক খাতের তথ্য সংগ্রহ ও গবেষণা করে প্রতি বছর এমন একটি তালিকা প্রকাশ করে; যেখানে সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী দেশগুলোকে ক্রমানুযায়ী সাজানো হয়।

২০১৭ সালে প্রতিষ্ঠানটি যে তালিকা প্রকাশ করেছিল সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৫৭তম। আর ২০১৮ সালে ছিল ৫৬তে। ২০১৯ সালে বাংলাদেশ ০.৭১৫৬ শক্তিসূচক নিয়ে ৪৫তম অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সামরিক শক্তিতে এগিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ১০:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯