ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দুর্গাপূজার শুভেচ্ছায় ভারতে ইলিশের প্রথম চালান যাচ্ছে দুপুরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮৩ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশের প্রথন চালানের ২৪ মেট্রিক টন ইলিশ আজ রোববার ভারতে যাচ্ছে।

দুপুরে বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ইলিশ পাঠানো হবে। শনিবার ২৪ মেট্রিক টন ইলিশের প্রথম চালান পাঠানো কথা ছিল। তবে তা পিছিয়ে রোববার পাঠানো হচ্ছে বলে বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে।

এর আগে গত বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা যায়, রোববার প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হবে। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে। শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।

এ বিষয়ে ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান সেখানে রফতানির নির্দেশনা রয়েছে।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু পাঠানো হবে। পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।

২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এর পর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি।

কলকাতায় ইলিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ২০১২ সালের ৩০ জুলাই বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয়।

এবার দুর্গাপূজায় বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। প্রথম চালান রোববার আসবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র দেয় ২২ সেপ্টেম্বর।

এই ইলিশ কয়েক ধাপে আগামী ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে। বেনাপোল- পেট্রাপোল সীমান্ত পথে ইলিশ যাবে কলকাতায়। এরপর এই ইলিশ চলে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে।

এ বছর পশ্চিমবঙ্গে তেমন ইলিশ ধরা পড়েনি। গত বছর যে ইলিশ ২০০ রুপি কেজিতে বিক্রি হয়েছিল, এবার সেই ইলিশ ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুর্গাপূজার শুভেচ্ছায় ভারতে ইলিশের প্রথম চালান যাচ্ছে দুপুরে

আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯