ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের হাওরে নৌকাডুবিতে ৪ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের হাওরে একটি যাত্রীবাহী নৌকাডুবিতে ৪ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার কালিয়াগুটা হাওরে এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টা পর্যন্ত চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে দুই শিশু হলো উপজেলার মাছিমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে আবীর (৭) ও বাবুল মিয়ার ছেলে শামীম (৪)।বাকি দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ৩১ জন যাত্রী নিয়ে চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। এ সময় কালিয়াগুটা হাওরের আইনুল বিলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চার শিশুর লাশ উদ্ধার করে। যাত্রীদের মধ্যে ৭ জন সাঁতরে তীরে উঠেতে সক্ষম হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নৌকাডুবিতে চার শিশুর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সুনামগঞ্জের হাওরে নৌকাডুবিতে ৪ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২০

আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯