ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নেতাদের দুর্নীতির খোঁজে প্রধানমন্ত্রীর বিশেষ সেল মাঠে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
যুবলীগসহ আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির বিষয়ে গোয়েন্দা সংস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ সেল কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিআরটিসির চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এহসান-ই-এলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুবলীগের নেতাকর্মীরা দুর্নীতি ও সন্ত্রাসী কাজ করছে বলে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুবলীগ নিজেরাই উদ্যোগ নিয়েছে। ট্রাইব্যুনাল করেছে। নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করছে, এটা ভালো।

যুবলীগ প্রসঙ্গে অপর এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে। দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী ইনফরমেশন পাচ্ছেন। এ তথ্য শুধু দলের নেতারা দিচ্ছে, তা নয়। এখানে গোয়েন্দা সংস্থা ও প্রধানমন্ত্রীর বিশেষ সেল কাজ করছে। তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।

তিনি বলেন, যত বড় নেতাই হোক, প্রভাবশালী হোক, দলের ভেতরে অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকবে, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেয়া জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে ।

তিনি আরও বলেন, দুর্নীতি ও অপকর্মের তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হবে।

ছাত্রলীগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের কমিটি করা হয়েছে। দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তীতে তার নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নেতাদের দুর্নীতির খোঁজে প্রধানমন্ত্রীর বিশেষ সেল মাঠে

আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯