ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

রাব্বানী ডাকসুকে কলঙ্কিত করেছেন : দাবি বিভিন্ন সংগঠনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও এর ঐতিহাসিক গৌরবকে কলঙ্কিত ও অপমানিত করেছেন বলে দাবি তুলে অবিলম্বে তার পদত্যাগের আহ্বান জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।

রোববার দুপুরে ডাকসু ভবনের সামনে গোলাম রাব্বানীকে চাঁদাবাজ অ্যাখ্যা দিয়ে অনতিবলম্বে তার পদত্যাগ ও গেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ডাকসু নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে, তখন আমাদের স্পষ্ট অভিযোগ ছিল এ নির্বাচন আসলে জালিয়াতির নির্বাচন হয়েছে। বিশেষ করে মেয়েদের হলে বেশি কারচুপি হয়েছে। আমরা পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলাম। প্রশাসন কোনো ধরনের কর্ণপাত না করে তাদের নিয়ে চলছিলেন। মাঝপথে কী হলো আমরা তো দেখলাম।

তিনি বলেন, অনতিবিলম্বে এই চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত ডাকসুর জিএসের পদত্যাগ দাবি করছি। যিনি দল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ রকম একজন ডাকসু জিএসকে আমরা চাই না।

এ সময় চাদাঁবাজের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস (সাধারণ সম্পাদক) গোলাম রাব্বানী ও সিনেট সদস্য ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে গ্রেফতার ও বিচারের দাবিও জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

এদিকে ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি নূরুল হক নুর।

তিনি বলেন, ডাকসু হচ্ছে এ দেশের মানুষের আস্থার ঠিকানা। ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখায়। কিন্তু দেখা যাচ্ছে, ডাকসু জিএস রাব্বানী যে অপরাধের সাথে জড়িত, তাতে তিনি ডাকসুর জিএস থাকতে পারেন না। তার উচিত স্বেচ্ছায় পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর গৌরবময় ইতিহাসকে কলঙ্কমুক্ত করা।

জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল মনে করি, ডাকসুর জিএস পদে থাকার নৈতিক অধিকার রাব্বানীর আর নেই। চাঁদাবাজির অপরাধে বহিষ্কার হওয়া ব্যক্তি ডাকসু জিএস থাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর ইতিহাস কলঙ্কিত করা। আমরা এর পদত্যাগ চাই। না হয় আমরা এর বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাব্বানী ডাকসুকে কলঙ্কিত করেছেন : দাবি বিভিন্ন সংগঠনের

আপডেট সময় : ১১:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯