ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

অক্টোবরে আসতে পারে ঘূর্ণিঝড় ‘হিকা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | 

বর্ষা মৌসুম শেষ হবে অক্টোবরের প্রথমার্ধে। বৃষ্টি-বাদলের বিদায়বেলায় প্রকৃতি দেখাতে পারে আরেক রুদ্রমূর্তি। আবহাওয়া অফিস বলছে, অক্টোবরে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এমনটি হলে তার নাম হবে ‘হিকা’।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদের তৈরি দীর্ঘমেয়াদী এক পূর্বাভাস থেকে এমনটি জানা গেছে। ইতোমধ্যে পূর্বাভাসটি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, অক্টোবর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। তবে, বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিন্মচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের দেওয়া ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা থেকে দেখা গেছে, ফণী ও বায়ুর পর এবার যে ঝড়টি আসবে, সেটির নামকরণ হবে হিকা। এ নাম দিয়েছে মালদ্বীপ।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষাকাল বাংলাদেশ থেকে বিদায় নেবে। এরপরই আসবে শীত। ইতোমধ্যে গ্রামাঞ্চলে কুয়াশাও পড়তে শুরু করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসেও এক থেকে দু’টি মৌসুমি নিন্মচাপ সৃষ্টি হতে পারে। তবে, এ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ মাসে বৃষ্টিপাতের মাত্রা স্বাভাবিক থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অক্টোবরে আসতে পারে ঘূর্ণিঝড় ‘হিকা’

আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯