ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টেবিলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যাংক কর্মকর্তা, ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯ ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 
রাজধানীর উত্তরায় একটি ব্যাংকে নিজের ডেস্কে কর্মরত এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই মৃত্যুর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তার নাম গহর জাহান। তিনি ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা জাহানের মৃত্যুর সেই ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী কর্মকর্তার ডেস্কে একজন নারী গ্রাহক আসেন। তার কাছ থেকে একটি কাগজ নিয়ে দেখছিলেন গহর জাহান। এ সময় পানি খান তিনি। এছাড়া একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায়। হঠাৎ করেই টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

পরে তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করেন সহকর্মীরা। তখন তিনি নিচে পড়ে যান। এরপর সহকর্মীরা তাকে হাসপাতালের নিয়ে যান।

গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, কাজ করার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

প্রাইম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স ও জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু জাগো নিউজকে বলেন, আমরা খুবই শোকাহত। কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।

জানা গেছে, গহর জাহানের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেবিলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যাংক কর্মকর্তা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১১:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯