ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

থাকার জায়গা না থাকায় শৌচাগারেই ১৯ বছর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯ ৩১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের তামিলনাডু রাজ্যের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। নাম কারুপ্পাই। থাকার ঘর নেই তার। তাই শৌচাগার পরিষ্কার করেই দিন কাটে। থাকেনও সেখানেই। মধুরাই শহরের ওই শৌচাগার পরিষ্কার করে দিন এনে দিন খেয়ে কোনোমতে জীবন চলে তার।

বয়স হলেও বয়স্কভাতা না পেয়ে প্রায় দুই দশক ধরে এভাবে শৌচাগারেই দিনরাত অতিবাহিত করছেন তিনি। বৃদ্ধার করুণ এই জীবনের গল্প নিয়ে দেশটির গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। তারপর থেকে অনেকেই তাকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের মতে, গত ১৯ বছর ধরে মধুরায় শহরের রামনাদ এলাকায় একটি সরকারি শৌচাগারে বসবাস করছেন ওই বৃদ্ধা। তিনি বলেন, ‘আমি বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলাম। কিন্তু পাইনি। অনেক সরকারি কার্যালয়ে ঘুরেছি ভাতার জন্য। কিন্তু কিছুই পাইনি।’

কারুপ্পাই নামের ওই বৃদ্ধা জানান, ‘শৌচাগার পরিষ্কার করে প্রতিদিন আমার আয় হয় ৭০ থেকে ৮০ রুপি। যা দিয়ে ভাড়া বাড়িতে থাকা অসম্ভব। তাই শৌচাগারেই বছরের পর বছর ধরে আছি। আমার এক মেয়ে থাকলেও সে কখনো আমাকে দেখতে আসে না।’

প্রথমে তার এই জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ পায়। দ্রুত সেই ছবি ছড়িয়ে পড়ে। তার জীবনের করুণ কাহিনি শুনে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। সরকারি কার্যালয়কে ট্যাগ করে কারুপ্পাইয়ের সাহায্যে এগিয়ে আসতে অনুরোধও জানিয়েছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই কারুপ্পাইয়ের বয়স্ক ভাতা না পাওয়ার প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করছেন। তারা বলছেন, একজন অসহায় বয়স্ক নারী যদি ভাতা না পান, তাহলে পাবেন কে? এই ঘটনায় দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

থাকার জায়গা না থাকায় শৌচাগারেই ১৯ বছর!

আপডেট সময় : ০২:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯