ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

হজের অপেক্ষায় ১৮ লাখ মুসল্লি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালনের অপেক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ হজযাত্রী এখন মক্কা ও মদিনায় অবস্থান করছেন। আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে। সামনের দু-এক দিনের মধ্যে হজযাত্রীদের সবাই মক্কায় অবস্থান করবেন।

সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ আগস্ট পর্যন্ত মোট ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। তাদের মধ্যে বিমানপথে ১৭ লাখ ৫ হাজার ৯৭৯ জন, সড়কপথে ৯৪হাজার ৩২৬ ও সমুদ্রপথে ১৭ হাজার ২৫২ জন সৌদিতে গিয়েছেন।

বর্তমানে মোট হজযাত্রীদের মধ্যে মক্কায় ১৭ লাখ ৮৬ হাজার ৪১২ জন ও মদিনায় ৩১ হাজার ৪৩৪ জন অবস্থান করছেন।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৬৫টি ফ্লাইটে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদিতে পৌঁছেন ।

এদিকে গতকাল (৬ আগস্ট) বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা হয়। সভায় বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা বিশেষ করে মিনা ও আরাফায় আবাসন এবং পরিবহন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, হজ প্রতিনিধি দলের সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মো. আজিজুর রহমান, মক্কায় মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হজের অপেক্ষায় ১৮ লাখ মুসল্লি

আপডেট সময় : ১২:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯