ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাণ ও ফার্মফ্রেশ দুধ উৎপাদন বিপণনে বাধা নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
মিল্ক ভিটার পর প্রাণ ডেইরি লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

ফলে বাজারে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশ মিল্ক বিক্রিতে আপাতত আর কোনো বাধা রইল না। এ দুটি কোম্পানিসহ বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির সবগুলোকেই পাঁচ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে বলেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।

দুই কোম্পানির পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আপিল আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিকেলে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

প্রাণ ও ফার্মফ্রেশের পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা।

এর আগে সোমবার মিল্ক ভিটার ক্ষেত্রেও হাইকোর্টের নিষেধাজ্ঞা চেম্বার আদালত আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

রোববার (২৮ জুলাই) মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বাজারে থাকা এসব দুধ কেনা-বেচায় সতর্ক থাকতেও বলেন আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

গত ১৪ জুলাই এক আদেশে বিএসটিআইয়ের লাইসেন্সধারী সব ব্র্যান্ডের পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান আছে কি না, তা এক সপ্তাহের মধ্যে পরীক্ষা করতে চারটি ল্যাবকে নির্দেশ দেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রাণ ও ফার্মফ্রেশ দুধ উৎপাদন বিপণনে বাধা নেই

আপডেট সময় : ০৬:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯