ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অধরা সময়- ফাতেমা ইসরাত রেখা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ৩৫০ বার পড়া হয়েছে

অধরা সময়- ফাতেমা ইসরাত রেখা

কি এমন দিন বদলে গেছে বল !
এখনো আকাশ কাঁদে রোষাবেশে বৃষ্টির তুমুল বর্ষণে,
অভিমান জড়িয়ে থাকে চলার পথের সীমানায়।

শুধু তাল লয় মিলছে না অজুহাতে
সুরগুলো বেসুরো হয়ে ঝরে পড়ে তাল কেটে মাঝ পথে,
ভালো লাগা মুহূর্তগুলো অধরাই থেকে যায় সময়ের বিবর্তনে ।

আজো একাকিত্বের মোহে ইতিহাস খুঁজি স্রষ্টার আরাধনায়
নিজেকে হারিয়ে বিষাদঘন যুবতী রাতের অন্তরে প্রতিক্ষণ ,
তোকে ছুঁয়ে চলি নিরন্তর অন্ধকারের অতৃপ্ত শরীরের ভাঁজে
যেন আজও ভালোবাসা ডেকে যায় সময়ে অসময়ে।

ভীষণ আকুতি জড়ো হয় একাকী বাসরে
যখন বুঝতে পারি তোর বাসর চলছে অন্যের আঁচল ঘিরে,
বাঁধ ভাঙা জোয়ারের জল আছড়ে পড়ে অথই সাগরে বুকের ।

এ কেমন মায়া পৃথিবীর বলতে পারিস ?
অসময়ে খুঁজে পেতে জীবনের মানে
খুব বেশী ভুল কি হয়ে গেছে তোর হাত ধরে !
যা কখনো ছিলো না আমার,
তা পেতে আপন করে, করেছি যে ধৃষ্টতা
রাস্তার বাঁকে এসে হারাবো কি পথ তবে নতুন পরাজয়ে?
তবু মন মুছে না স্মৃতি,ভোলে না মায়া
তোকে ছুঁয়ে যায় গোপনে কিংবা তোরই ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অধরা সময়- ফাতেমা ইসরাত রেখা

আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯