ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দুদকের নজরে সরকারদলীয় ১০-১৫ জন প্রভাবশালী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯ ১৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক;

‘এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের এক দলে রয়েছেন ১৫ জন, আরেক দলে রয়েছেন ১২ জন, আরেক দলের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ইনকোয়ারিতে আছেন প্রায় ২৫ জন’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতি বিরোধী অনুসন্ধানের তালিকায় ১০-১৫ জন সরকারদলীয় প্রভাবশালী সদস্যের নাম রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত ‘দুর্নীতি দমনে আইনজীবী এবং বিচার বিভাগের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, “অনেকেই বলেন সরকারদলীয় মন্ত্রী-এমপিদের কিছু করা হয় না। আমার জানা মতে, আন্ডার প্রসিকিউশন, আন্ডার ইনভেস্টিগেশনের নামে ইনকোয়ারিতে ১০-১৫ জন রয়েছেন সরকারদলীয়।”

“এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের এক দলে রয়েছেন ১৫ জন, আরেক দলে রয়েছেন ১২ জন, আরেক দলের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ইনকোয়ারিতে আছেন প্রায় ২৫ জন। অন্যদিকে ঊর্ধ্বতন আমলা থেকে শুরু করে জয়েন সেক্রেটারি পর্যন্ত প্রায় ১৫ জন আছেন”, যোগ করেন তিনি। তবে দুদকের নজরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেননি দুদক চেয়ারম্যান।

এসময় ‘সরল বিশ্বাসে দুর্নীতি করলে অপরাধ নয়’ এমন মন্তব্য প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, “এই ঘটনার ভিডিও ক্লিপ আপনাদের কাছে আছে। সেখানে আমি দুর্নীতি শব্দ উচ্চারণ করিনি। আপনারা দেখতে পারেন। দুর্নীতি শব্দটি কীভাবে এলো এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।”

“আমি কোনও ব্যাখ্যা দিতে প্রস্তুত নই। কারণ দুর্নীতি শব্দটি যারা যোগ করেছেন এটা তাদের দায়, মোটেও আমার দায় নয়”, যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুদকের নজরে সরকারদলীয় ১০-১৫ জন প্রভাবশালী

আপডেট সময় : ১১:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯