ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বেশি জমি উদ্ধারে পুরস্কার পাবেন ডিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে

যে জেলা প্রশাসক বেশি সরকারি জমি উদ্ধার করতে পারবেন, তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের পঞ্চম কার্যঅধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন, সরকারি জমি উদ্ধারে আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে। ডিসিদেরও নির্দেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে যে জেলা প্রশাসক বেশি সরকারি জমি উদ্ধার করতে পারবেন, তাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে বেশি সমস্যাটা হয়। বিশেষ করে জমির পাওনা পরিশোধে, এক্ষেত্রে অধিগ্রহণকৃত জমির মামলা চললে তা সেভাবেই চলবে। তবে ৭ এবং ৮ ধারায় যদি নোটিশ করা হয়, তাহলে দাবিদারদের পাওনা পরিশোধ করতে হবে।

মন্ত্রী বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণকে সেবা দেয়া। আর এ জন্য মাঠপর্যায়ে ডিসিদের বেশি বেশি পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। অনেক জেলায় রেকর্ড রুম নেই, সেখানে তা করা হচ্ছে। এছাড়া ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজেশনের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেশি জমি উদ্ধারে পুরস্কার পাবেন ডিসি

আপডেট সময় : ০৫:০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯