ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে : বিদিশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা দেশে ফিরেছেন। তবে দেশে ফিরে তিনি অভিযোগ করেছেন, বাধার কারণে এরশাদের মরদেহ দেখতে পাচ্ছেন না। এমনকি তার সন্তান এরিক এরশাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে পারছেন না।

রোববার (১৪ জুলাই) এরশাদের মৃত্যুর সময় ভারতের আজমির শরিফে ছিলেন বিদিশা। দেশে ফেরার পর সোমবার (১৫ জুলাই) দুপুরে ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বাবার মৃত্যুতে আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসীও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্তু দেশে এসেও বাধার শিকার আমি। কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে?’

তিনি আরও লেখেন, ‘আমার সাথে এরিককে কথাও বলতে দিচ্ছে না। দেখা করা তো দূরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মাকে বেশি প্রয়োজন, তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’

এর আগে গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর বিদিশা তার ফেসবুক পেজে লেখেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমির শরিফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়ায়, যেখানে থাকবে না কোনো রাজনীতি।’

রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে : বিদিশা

আপডেট সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯